সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

উখিয়ায় পৃথক অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০১:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি।সোমবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন সত্যতা নিশ্চিত করেন।

উখিয়া ব্যাটালিয়ান সুত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়ার পানির পয়েন্ট এলাকায় বিজিবি টহল জোরদার করেন।

এসময় মিয়ানমার দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালানোর সময় একটি কালো ব্যাগ ও একটি শার্টে মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেগুলো তল্লাশি করে খাকি প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৯ কাটে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

মঙ্গলবার ভোর ৬ টার দিকে পালংখালী সীমান্ত থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, “পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে উখিয়াবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

উখিয়ায় পৃথক অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

আপডেট সময় : ০১:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫