সংবাদ শিরোনাম ::
ডাকসু নির্বাচনের মাধ্যমে ভোটের ট্রেনে উঠলো বাংলাদেশ: ফারুকী
ইনসাইড ডেস্ক ::
- আপডেট সময় : ০৯:৪৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার সকাল ৮টায়। এই নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ভোট শুরুর কিছু পরেই ফেসবুকে তিনি লিখেন, ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক।
তিনি আরও মন্তব্য করেন, যে ভোট রাতেই করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেন? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দুর্বলতা।
ডাকসু নির্বাচন উপলক্ষে তার স্ট্যাটাসে তিনি আরও লেখেন, লাইলাতুল ইলেকশনের জননী, ব্যাংক লুটেরা, গুমের মাস্টারমাইন্ড, বিডিআর-পিলখানা-জুলাই ম্যাসাকারের প্রধান পরিকল্পনাকারী এবং বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতাবিরোধী শক্তি খুনি হাসিনা – এ কথাটি তিনি বলেননি।
এসইউটি/















