সংবাদ শিরোনাম ::
গাজায় প্রতিরোধ যোদ্ধাদের আইইডি হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক ::
- আপডেট সময় : ০৮:৫৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

উত্তর গাজার জাবালিয়া এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের আইইডি হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম এ ঘটনাকে “কঠিন পরিস্থিতি” হিসেবে উল্লেখ করেছে।
‘হাদাশোত বাজমান’ নামের ইসরায়েলি সংবাদ সংস্থার তথ্যে বলা হয়েছে, একটি সাঁজোয়া ইউনিটের চার সেনা জাবালিয়ায় আইইডি বিস্ফোরণে প্রাণ হারান। ভোরে প্রতিরোধ যোদ্ধারা একটি ইসরায়েলি ট্যাংকে আইইডি (হাতে তৈরি বোমা) বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দেন, এতে ট্যাংকের সব সদস্য নিহত হয়।
আহতদের হেলিকপ্টারের মাধ্যমে তেল আবিবের ইকোলভ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
সূত্র: আল-মায়াদিন
এসইউটি/
















