সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নতুন করে ৭৫০ রোহিঙ্গার প্রবেশ, এক মাসের অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৯:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে গত এক মাসে নতুন করে ৭৫০ জন রোহিঙ্গা প্রবেশ করে বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে সেনা সদর। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন সেনা সদরের মিলিটারি অপারেশন্স পরিচালক কর্নেল মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, গত এক মাসে প্রায় ৭৫০ জন রোহিঙ্গা এফডিএমএন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এ সময় যৌথ বাহিনীর অভিযানে ৯টি আগ্নেয়াস্ত্র, ৫২৯ রাউন্ড গুলি ও বিভিন্ন সামরিক সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৯ লাখ ১২ হাজার ইয়াবা, এক কেজি ক্রিস্টাল আইস এবং ১৭ লাখ টাকা মূল্যের সিগারেট, পোশাক, খাবার ও প্রসাধনী জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ৩১ আগস্ট শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ প্রসঙ্গে কর্নেল শফিকুল জানান, ভাড়া বাসায় যাওয়া নিয়ে উত্তেজনা ছড়ালে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর এবং কিছু সদস্যের ওপর হামলা চালানো হয়। রাত ৩টার দিকে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির কর্মীদের সংঘর্ষেও সেনা বাহিনী হস্তক্ষেপ করে। তিনি জানান, সংঘর্ষে সেনা সদস্য পাঁচজন ও পুলিশ ছয়জন গুরুতর আহত হন। সেনাবাহিনীর একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়। রাত সাড়ে ৯টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পার্বত্য চট্টগ্রামে গত এক মাসে ৮টি অভিযানে ১৮টি আগ্নেয়াস্ত্র, ৬১ রাউন্ড গুলি ও মাদকসহ অন্যান্য সরঞ্জাম জব্দ এবং ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জেএসএসের ১৭ জন, ইউপিডিএফের ২ জন, এমএলপির ১ জন, মাদক কারবারি ৪ জন, মানবপাচারকারী ২ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন রয়েছে। গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট বান্দরবানে বিশেষ অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির একটি প্রশিক্ষণ ঘাঁটি ধ্বংস করা হয়।

এদিকে নীলফামারির উত্তরা ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ছয় সেনা সদস্য আহত হন। একজন সেনা সদস্য বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৬ আগস্ট মহাখালী ক্যানসার হাসপাতালে দালাল বিরোধী অভিযানে ৬২ জনকে আটক করা হয়েছে। ভেজাল প্রসাধনী উৎপাদন রোধে মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে একটি কারখানা সাময়িকভাবে বন্ধ করা হয়। মানিকগঞ্জে ৯টি ড্রেজার জব্দ ও ৪ জন গ্রেফতার হয়।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে গত এক মাসে আশুলিয়া ও মানিকগঞ্জে সেনা বাহিনী ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে। জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে ৫ হাজার ৫৬ জনকে বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, এর মধ্যে ৩৫ জন এখনো ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

নতুন করে ৭৫০ রোহিঙ্গার প্রবেশ, এক মাসের অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫