সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৮:৪৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, জুলাই ও ৭১ একই চেতনার সঙ্গে যুক্ত। স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা এমন একটি সংবিধানের স্বপ্ন দেখি যেখানে আর কোনো মা-বোনকে স্বামী-সন্তানের জন্য রাতে অপেক্ষা করতে না হয়, তাহাজ্জুদে বসে কাঁদতে না হয়, কিংবা কোনো কার্টুনিস্টকে জেলে মরতে না হয়। গর্বের সঙ্গে বলা যাবে, এক বছরে একটাও গুম হয়নি।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান ও সাংবিধানিক পুনর্গঠন: তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ৩০ হাজার মানুষকে গুম করেছে এবং আমরা এ অপরাধের বিচার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। যে-ই অপরাধের সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের বিচার হবে। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা এবং ভোটাধিকার নিশ্চিত করতে সব বাধা মোকাবিলা করা হবে। জুলাইয়ের শহীদদের রক্তের দাম অবশ্যই রাখা হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১৫ শতাধিক মানুষ শহীদ হয়েছেন, ৩০ হাজারের বেশি স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন এবং গত ১৭ বছরে ৫ হাজারেরও বেশি মানুষ নির্বিচারে শহীদ হয়েছেন। ৬০ লাখ মানুষ রাজনৈতিক মামলার শিকার হয়েছেন, যার ৯৯ শতাংশ মামলার বাদী ছিল পুলিশ।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ০৮:৪৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫