সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক ::
  • আপডেট সময় : ০৯:১৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মন্ত্রিসভায় রদবদল করেছেন। এর অংশ হিসেবে প্রথমবারের মতো দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন মুসলিম নারী শাবানা মাহমুদ।

পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ এর আগে বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হিসেবে কাজ করেছেন। তখন তিনি অভিবাসন, পুলিশিং এবং জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলোতে নেতৃত্ব দিয়েছেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, দুই শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা জাতিকে রক্ষা করেছেন। আজ নতুন অধ্যায় শুরু হলো। আমরা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে স্বাগত জানাই।

দায়িত্ব পেয়ে নিজের এক্স পোস্টে শাবানা মাহমুদ লেখেন, স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের সম্মানের। সরকারের প্রথম দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিদিন আমি সেই উদ্দেশ্যেই কাজ করবো।

১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন শাবানা মাহমুদ। জন্মসূত্রে তিনি ব্রিটিশ নাগরিক হলেও শৈশবের কিছু সময় কাটিয়েছেন সৌদি আরবেও। তিনি অক্সফোর্ডের লিংকন কলেজ থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন এবং রাজনীতিতে প্রবেশের আগে ব্যারিস্টারি পেশায়ও যুক্ত ছিলেন।

২০২৪ সালের জুলাইয়ে বার্মিংহাম লেডিউড থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। এরপর দ্রুত লেবার পার্টির নেতৃস্থানীয় ব্যক্তিত্বে পরিণত হয়ে ছায়া মন্ত্রিসভা ও সরকার উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সূত্র: গালফ নিউজ

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ

আপডেট সময় : ০৯:১৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫