সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

শেখ হাসিনা ও আ. লীগ ফেরাউনের দোসর, নমরুদের চাইতেও খারাপ: দুলু

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ১১:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউনের দোসর, তারা ফেরাউন নমরুদের চাইতেও খারাপ।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া জামে মসজিদ সংলগ্ন হাফেজিয়া মাদরাসা স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, গত ১৫ বছর এদেশের মানুষ আলেম ওলামা মুখে দাঁড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবী পড়ে বাড়ি থেকে বের হতে পারেনি। স্বাধীনভাবে ঘুরতে পারেনি। আলেম ওলামারা সভা সমাবেশে কথা বলতে পারেনি, ইসলাম প্রচার করতে পারেনি। ইমাম, আলেম ওলামাদের সভা-সমাবেশ ও জালসায় বাধা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সারা দেশে আলেমদের ধর্ম প্রচারে বাধা দিয়েছে। আল্লাহর নির্দেশে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের বাণী প্রচারের সময় ইসলামবিরোধীরা যেমন বাঁধা দিয়েছে, বাংলাদেশে তেমনি গত ১৫ বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইসলামের পালন ও প্রচার-প্রসারে বাঁধা দিয়েছে। তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম ও হাফিজ উদ্দিন হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল এবং নলডাঙ্গা উপজেলা বিএনপির নেতা আব্বাস আলী নান্নু প্রমুখ।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

শেখ হাসিনা ও আ. লীগ ফেরাউনের দোসর, নমরুদের চাইতেও খারাপ: দুলু

আপডেট সময় : ১১:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫