বদরুদ্দীন উমর ইন্তেকাল করেছেন
- আপডেট সময় : ১১:৪০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকালে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সকালে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
বদরুদ্দীন উমর ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন।
তিনি এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল প্রতিষ্ঠা করেন এবং সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
এসইউটি/
















