সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজার সদরের
কাগাবলা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার ::
- আপডেট সময় : ০৯:৫৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উদযাপন উপলক্ষে সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা রুহুল আমীন রুবেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মহসিন আজাদ।
আরও পড়ুন:
- » মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রশিক্ষণ চক্র অনুষ্ঠিত
- » গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিক্ষোভ
- » বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা ইসমাইল আলী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার উপদেষ্টা হাজী আব্দুশ শাকুর ও হাজী আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার সায়েম, অফিস সম্পাদক রাজু মিয়া, প্রচার সম্পাদক মুহিদ মিয়া প্রমুখ।
এসইউটি/















