সংবাদ শিরোনাম ::
জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
ইনসাইড ডেস্ক ::
- আপডেট সময় : ০৮:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পরপরই এ হামলা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কিছু লোক কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জলকামান থেকে পানি ছিটায় ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে।
পরে পুলিশ পর্যায়ক্রমে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং কার্যালয়ের পাশে অবস্থান নেয়। এ সময় জলকামান থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়।
এদিকে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এসইউটি/














