সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মহানবীর আদর্শে বিশ্বে শান্তি ও কল্যাণ সম্ভব : প্রধান উপদেষ্টা

ইনসাইড অনলাইন ::
  • আপডেট সময় : ০৭:৫৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে পারে।

শুক্রবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্ট অনুসরণীয় ও অনুকরণীয়। এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।

তিনি বলেন, নবী করিম (সা.) ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’ তথা সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। মহান আল্লাহ তাকে মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্য প্রেরণ করেছেন। কুরআনে বলা হয়েছে, ‘হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপে প্রেরণ করেছি’ (সূরা আল-আম্বিয়া, আয়াত : ১০৭)। তিনি ছিলেন ‘সিরাজাম মুনিরা’, আলোকোজ্জ্বল প্রদীপ, যিনি মানুষকে অন্ধকার থেকে মুক্তির আলো দেখাতে শান্তি, প্রগতি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আল্লাহর প্রতি আনুগত্য, অনুপম চরিত্র, অপরিমেয় দয়া ও মহৎ গুণের জন্য কুরআনে মহানবীর জীবনকে বলা হয়েছে ‘উসওয়াতুন হাসানাহ্’ অর্থাৎ সুন্দরতম আদর্শ। এই শিক্ষা প্রতিটি যুগে মানুষের জন্য মুক্তির দিশারী হয়ে থাকবে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে তিনি দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এ দিন যেন সকলের মাঝে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে, মুসলিম উম্মাহর ঐক্য সুসংহত হোক এবং মহানবীর জীবনাদর্শ লালন-অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন কল্যাণ ও মুক্তি নিশ্চিত হোক।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মহানবীর আদর্শে বিশ্বে শান্তি ও কল্যাণ সম্ভব : প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৭:৫৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫