সমুচা আনতে ভুলে যাওয়ায় স্ত্রীর মারধরে হাসপাতালে স্বামী
- আপডেট সময় : ০২:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

ভারতের উত্তর প্রদেশের পিলিভিত জেলায় সমুচা আনতে ভুলে যাওয়াকে কেন্দ্র করে দম্পতির ঝগড়া মারামারিতে রূপ নিয়েছে। এতে স্বামী ও তার বাবা আ’হ’ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জেলার ভগবন্তপুর এলাকার বাসিন্দা শিবম সম্প্রতি সঙ্গীতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কয়েকদিন আগে সঙ্গীতা স্বামীকে বাজার থেকে সমুচা আনতে বলেন, কিন্তু শিবম তা ভুলে যান। যদিও তিনি স্ত্রীকে আশ্বস্ত করেছিলেন পরদিন নিয়ে আসবেন।
এ নিয়ে দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সঙ্গীতা তার পরিবারের সদস্য ও ভাইদের ডেকে আনেন। তারা শিবম ও তার বাবা বিজয়কে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
পরে বিষয়টি মীমাংসার জন্য পঞ্চায়েত বৈঠক বসানো হলেও সেখানেও সংঘর্ষ হয়। অভিযোগ রয়েছে, সঙ্গীতার ভাইয়েরা শিবমকে ফের মারধর করে। এতে শিবম ও তার বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়।
শিবমের বাবা পুলিশে অভিযোগ দায়ের করলে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: ডেকান হেরাল্ড
এসইউটি/
















