সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যুর মাত্র চার দিন পর আবারও শক্তিশালী কম্পনে কেঁপে উঠেছে আফগানিস্তান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।

জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানায়, নতুন ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

চার দিন আগের ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এখন পর্যন্ত ২ হাজার ২০০ মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৬০০ জন। বহু গ্রাম প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ খোলাস্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।

বৃহস্পতিবার রাতের ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে ভারতের দিল্লি, জম্মু ও কাশ্মিরসহ আশপাশের এলাকায়ও তা অনুভূত হয়েছে। আতঙ্কে অনেক মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। তবে ভারত থেকে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আফগানিস্তানে নতুন ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

আপডেট সময় : ০৮:০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫