সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে : রাশেদ খান

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, অথচ তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খান বলেন, “নুরুল হক নুর এখনো সম্পূর্ণ সুস্থ নন। তার নাক দিয়ে রক্ত পড়ছে, নাক আরও বাঁকা হয়ে গেছে। মাথায় আঘাত রয়েছে, হাঁটতে পারছেন না, এমনকি মুখও সঠিকভাবে হা করতে পারছেন না। অথচ তাকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে।”

তিনি জানান, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে। “পরিবেশ উপদেষ্টা আমাদের জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে এরইমধ্যে নুরকে বিদেশে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু তার শারীরিক অবস্থা আগে যেমন ছিল, এখনো তেমনই রয়েছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, “নুরুল হক নুর এখনো প্লেনে ওঠার মতো অবস্থায় নেই। আমরা তাকে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসার দাবি জানিয়েছি। আরেকটু সুস্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশ নেওয়া হতে পারে।”

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে : রাশেদ খান

আপডেট সময় : ০১:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫