সংবাদ শিরোনাম ::
নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে জমিয়ত মহাসচিব
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৬:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এবং তার শারীরিক খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।
জমিয়ত মহাসচিব নুরের পিতা ও পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মাওলানা আফেন্দী নিন্দা জানিয়ে বলেন, আমরা ন্যাক্কারজনক এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের রিপোর্ট জাতির সামনে প্রকাশ এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এসইউটি/














