সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি: আমীর খসরু

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, উন্নয়নের নামে জনগণকে বঞ্চিত করে রাজনীতি করার কোনো পরিকল্পনা বিএনপির নেই। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নেই।

বুধবার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, অন্তর্বর্তী সরকার থাকায় বিনিয়োগ থমকে আছে, তবে নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিরোধ সৃষ্টি করলে দেশের কোনো অগ্রগতি হবে না। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব নিতে হবে।

তিনি উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক কনসেপ্ট শেখ হাসিনার তৈরি, এ ধারা থেকে বেরিয়ে আসতে হবে। দেশের সংকট নিরসনে অনেক আগেই গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় ফেরা উচিত ছিল। তার মতে, শুধু ভোট গ্রহণের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, গণতন্ত্র তখনই কার্যকর হবে যখন সবার সমান অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি: আমীর খসরু

আপডেট সময় : ০৬:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫