বিএনপি-জামায়াত মিলে অন্তর্বর্তী সরকার চালাচ্ছে: সামান্তা শারমিন
- আপডেট সময় : ০২:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এখন আর প্রকৃত অন্তর্বর্তী সরকার নেই, বরং বিএনপি ও জামায়াতের নির্দেশে পরিচালিত হচ্ছে।
সম্প্রতি দৈনিক যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকার নেন যোবায়ের আহসান জাবের।
ছাত্রসংসদ নির্বাচন প্রসঙ্গে সামান্তা শারমিন বলেন, ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী জনপ্রিয়তা অর্জন করলেও তাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এতে বিএনপির ভেতরে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে যে নির্বাচনে তারা পরাজিত হতে পারে। এ কারণে ছাত্রদের ভোটে অংশগ্রহণ ঠেকাতে নানা প্রক্রিয়া চালু হতে পারে। ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভোটের অনুকূল পরিবেশ নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ডাকসু নির্বাচন বানচাল বা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। বরং জাতীয় নির্বাচন চাওয়া দলগুলোর জন্য ডাকসু নির্বাচনে অংশগ্রহণ ও জয়লাভ করা অপরিহার্য। বিভিন্ন ষড়যন্ত্রে জড়িয়ে পড়লে তা তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
এনসিপির এই নেত্রী বলেন, সৈকত সাহেব ঘোষণা দিয়েছেন যে ডাকসু নির্বাচন হতে দেওয়া হবে না এবং প্রগতিশীল ছাত্রদের আহ্বান জানিয়েছেন। অতীতে আওয়ামী লীগকে নেগলেট করার কাজ প্রগতিশীল দাবি করা একটি অংশের সহায়তায় হয়েছে। এবারও একই প্রবণতা দেখা যাচ্ছে। তিনি বলেন, যারা রিট করেছেন তারা কোনো প্রমাণ হাজির করতে পারেননি। রিটকারী ব্যক্তির রাজনৈতিক পরিচয় এবং তার সহযোগী আইনজীবীর ব্যাকগ্রাউন্ডই তা স্পষ্ট করে।
এসইউটি/














