নুরকে হাসপাতালে দেখতে গেলেন চরমোনাই পীর
- আপডেট সময় : ০২:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

রাজধানীতে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে তিনি ঢামেকে যান। এ সময় তিনি নুরুল হক নুরের শয্যাপাশে কিছুটা সময় কাটান, তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।
এর আগে গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে লাঠিচার্জের ঘটনায় নুর গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এরপর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
এসইউটি/














