সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরাইলের ওপর কঠোর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। একইসঙ্গে ইসরাইলের বিরুদ্ধে অন্তত ১২ দফা কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে দেশটি। মঙ্গলবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট। খবর আল জাজিরা।

প্রিভোট জানান, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে উৎপাদিত পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পাশাপাশি ইসরাইলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয়-বিক্রয় নীতির পুনর্মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, “গাজায় যে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এখন নৈতিক ও রাজনৈতিকভাবে অপরিহার্য হয়ে উঠেছে।”

এর আগে গত জুলাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। এরপর ইউরোপের আরও কয়েকটি দেশ একই পথে হাঁটার ইঙ্গিত দেয়।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিশ্বে ১৪৭টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

গাজায় ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং এক লাখ ৬০ হাজার ২৫৬ জন আহত হয়েছেন।

এ ছাড়া গত জুলাই মাসে বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে দুই ইসরাইলি সেনার বিরুদ্ধে মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) প্রেরণ করেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরাইলের ওপর কঠোর নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১০:১৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫