সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গাজায় নিরীহ শিশুদের বিনা বিচারে হত্যা করা হচ্ছে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:০০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজা উপত্যকায় নিরীহ শিশুদের বিনা বিচারে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাঁর মতে, এ পরিস্থিতি আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি আস্থার ঘাটতি আরও স্পষ্ট করেছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সোমবার (২ সেপ্টেম্বর) চীনের তিয়ানজিন শহরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) প্লাস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন আনোয়ার ইব্রাহিম।

শি জিনপিং প্রস্তাবিত গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ নিয়ে মত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “বহুপাক্ষিক ব্যবস্থা ভেঙে পড়ার এ সময়ে এ ধারণা গভীরভাবে অনুরণিত হচ্ছে।”

পরে এক্স (সাবেক টুইটার)-এ দেয়া পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লিখেন, “জাতিসংঘ এখন আর নিজেকে সংস্কারের আকাঙ্ক্ষাও বহন করছে না। নৃশংসতা এখন বিনা বিচারে চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “আজকের দিনে আন্তর্জাতিক ব্যবস্থায় আস্থার ঘাটতি রয়েছে। বাণিজ্য, আর্থিক কাঠামো ও জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ায় ব্যর্থতা দেখিয়েছে যে উচ্চকণ্ঠ ঘোষণাগুলো বাস্তবে জনগণের ভোগান্তির সঙ্গে কোনোভাবেই সংযুক্ত নয়।”

প্রসঙ্গত, অক্টোবর ২০২৩ থেকে ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৩ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সামরিক অভিযানে উপত্যকার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং তীব্র দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গাজায় নিরীহ শিশুদের বিনা বিচারে হত্যা করা হচ্ছে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আপডেট সময় : ১০:০০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫