সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে ফুলেল শুভেচ্ছা জানালো এনসিপি
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১১:০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
এ সময় এনসিপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শারজিস আলম, শামান্তা শারমিন, আরিফুর ইসলাম আরিফ ও মাইনুল ইসলাম।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসইউটি/














