সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ইসরায়েলি হা’ম’লা: ইয়েমেনে হুথি নেতাদের জানাজায় প্রতিশোধের হুঁশিয়ারি

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলি হা’ম’লা নিহত হুথি নেতাদের জানাজায় প্রতিশোধের অঙ্গীকার

ইয়েমেনের রাজধানী সানার বৃহত্তম মসজিদে ইসরায়েলি হা’ম’লায় নিহত ১২ জন জ্যেষ্ঠ হুথি নেতার জানাজায় লাখো শোকাহত মানুষের ঢল নামে। জানাজায় দেশটির প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার আব্দুল মালিক আল-হুথির রেকর্ড করা টেলিভিশন ভাষণ দেখতে জড়ো হওয়া বিপুল জনসমাগমের ওপর ১০টি বিমান হা’ম’লা চালায় ইসরায়েল। এতে হুথি সরকারের মন্ত্রিসভার অধিকাংশ সদস্য নিহত হন। নিহতদের মধ্যে প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহভিও ছিলেন। তার মৃত্যুর পর শনিবার মিফতাহ আল সালেহ সরকারের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নেন।

শোকসভায় নতুন প্রধানমন্ত্রী মিফতাহ আল সালেহ বলেন, “আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সাম্রাজ্যের মুখোমুখি। সমগ্র জায়নবাদী সত্তা—মার্কিন প্রশাসন, ইহুদিবাদী সরকার, ইহুদি আরব ও ইয়েমেনের ভেতরে থাকা গুপ্তচরদের মোকাবিলা করছি।” তিনি প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়ে গুপ্তচরবৃত্তি ঠেকাতে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ঘোষণা দেন।

জানাজায় অংশ নেওয়া শোকাহতরা এসময় ‘আমেরিকার মৃত্যু’, ‘ইসরায়েলের মৃত্যু’, ‘জায়নিস্টদের ওপর অভিশাপ’, ‘ইসলামের বিজয়’—এসব স্লোগান দেন।

অন্যদিকে, জানাজা শুরুর আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিও এক বিবৃতিতে জানান, ক্ষেপণাস্ত্র ইউনিট লোহিত সাগরে একটি ইসরায়েলি তেল ট্যাংকারকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। তিনি বলেন, গাজার সমর্থনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই অভিযান পরিচালিত হয়েছে।

আইজে/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ইসরায়েলি হা’ম’লা: ইয়েমেনে হুথি নেতাদের জানাজায় প্রতিশোধের হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫