সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আফগানিস্তানে ভূমিকম্পে হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের গভীর শোক

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের মৃ’ত্যু ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, রিখটার স্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্পে কুনার, নাঙ্গারহারসহ আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল তছনছ হয়ে গেছে। ঘরবাড়ি ধসে বহু মানুষ হতাহত ও নিখোঁজ হয়েছেন। নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকাহত পরিবারগুলোর জন্য ধৈর্যের দোয়া করা হচ্ছে। আল্লাহ তাআলা এ বিপর্যস্ত মানুষদের রহমতের ছায়ায় আচ্ছাদিত করুন।

নেতারা বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দুর্গত এলাকায় হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। তারা মানবিক সহায়তার জন্য বিশ্বের দিকে তাকিয়ে আছে। এ অবস্থায় বাংলাদেশ সরকারকে অবিলম্বে মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ নিতে আহ্বান জানান তারা। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত মুসলিম বিশ্বের ধনী রাষ্ট্রগুলোকেও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

বিবৃতিতে আরও বলা হয়, মানবতার এ মহাদুর্যোগে মুসলিম উম্মাহর পারস্পারিক সহযোগিতা বাড়ানো জরুরি। আহত, আশ্রয়হীন ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানো উচিত। খেলাফত মজলিস আফগান জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেছে, যেন এ বিপর্যয় থেকে আফগান মুসলিম জনগণ মুক্তি লাভ করে।

আইজে/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আফগানিস্তানে ভূমিকম্পে হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের গভীর শোক

আপডেট সময় : ০৭:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫