সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আগস্টে প্রবাসী আয়ে নতুন গতি, এসেছে ২৪২ কোটি ডলার

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগস্ট মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৮১ লাখ ডলার প্রবাসী আয়। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি।

গত বছরের আগস্টে দেশে এসেছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। সেই হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাহ বেড়েছে ৮ দশমিক ৯০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ আগস্ট একদিনেই দেশে রেকর্ড ১৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশে এসেছে মোট ৪৯০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি।

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে স্থান পেয়েছে।

আইজে/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আগস্টে প্রবাসী আয়ে নতুন গতি, এসেছে ২৪২ কোটি ডলার

আপডেট সময় : ০৭:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫