সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মহেশখালীতে নৌবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ফারুক আটক

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় নৌবাহিনীর বিশেষ অভিযানে ফারুক নামের একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র, একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

গতকাল রাতে অভিযানটি পরিচালনা করে নৌবাহিনী। আটকের পর ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে আরও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হচ্ছে।

আটক ব্যক্তি ও জব্দ করা অস্ত্র স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

নৌবাহিনী আরও জানায়, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ত্রাস, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে তারা নিরলসভাবে কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আইজে/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মহেশখালীতে নৌবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ফারুক আটক

আপডেট সময় : ০৭:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫