সংবাদ শিরোনাম ::
মহেশখালীতে অস্ত্র-মাদকসহ সন্ত্রাসী ফারুক আটক
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি ফারুককে আটক করেছে পুলিশ।
সোমবার (০১ সেপ্টেম্বর) রাতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে নগদ ১৬ হাজার ৩৫১ টাকা ও দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।
পরে ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।
জব্দকৃত অস্ত্র ও মাদকসহ আটককৃত ফারুককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।
এসইউটি/
















