সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৬০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও এক হাজারের বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সোমবার (২৫ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএ ও চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, দুর্গম এলাকায় সীমিত যোগাযোগব্যবস্থা নিয়ে উদ্ধারকর্মীরা কাজ করছেন। ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানতে ও ত্রাণসহায়তা দিতে তারা তৎপর। কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক হিসাব অনুযায়ী এত মানুষ হতাহত হলেও উদ্ধার তৎপরতা চলতে থাকায় সংখ্যা আরও বাড়তে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদ শহর থেকে প্রায় ১৭ মাইল দূরে। স্থানীয় সময় রোববার রাত ১২টার দিকে এটি আঘাত হানে। গভীরতা ছিল মাত্র পাঁচ মাইল বা আট কিলোমিটার। অগভীর হওয়ায় এর ধ্বংসযজ্ঞ ভয়াবহ রূপ নিয়েছে।

আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান বলেন, দুর্গম পার্বত্য এলাকায় প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির সঠিক তথ্য পেতে সময় লাগবে। শত শত মানুষকে উদ্ধারকাজে নিয়োজিত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মূল ভূমিকম্পের পর আরও অন্তত তিনটি আফটার শক অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে। ভূমিকম্পের প্রভাব পড়েছে রাজধানী কাবুলসহ ইসলামাবাদেও।

২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার এক অগভীর ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৬০০ ছাড়াল

আপডেট সময় : ০১:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫