সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আফগানিস্তানে ভূমিকম্পের তাণ্ডব, নিহতদের সংখ্যা বেড়ে ৫০০

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০০ জনে। সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে কমপক্ষে ৫০০ জন নিহত ও এক হাজার জন আহত হয়েছেন। একাধিক গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানান, এখনো হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত নয়। একটি গ্রামে প্রায় ৩০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনটি গ্রামে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাত্র ৫ মাইল গভীরে। এ কারণে এর ধ্বংসাত্মক প্রভাব বেড়ে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। তালেবান সরকার জানিয়েছে, কুনারে শত শত মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এটি একটি প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল, যেখানে অনেক গ্রামে পৌঁছানো যায় কেবল হেলিকপ্টারে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারে প্রচেষ্টা চালানো হলেও পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। সংশ্লিষ্টরা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই ভয়াবহ বিপর্যয়ের পর আহতদের নাঙ্গারহার বিমানবন্দরে আনার জন্য হেলিকপ্টার মোতায়েন করেছে তালেবান সরকার। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে আহতদের আঞ্চলিক হাসপাতালে নেয়া হচ্ছে। বেসামরিক ও সামরিক কর্মকর্তারা দুর্যোগ মোকাবিলায় যুক্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর আরও অন্তত তিনবার আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

আইজে/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আফগানিস্তানে ভূমিকম্পের তাণ্ডব, নিহতদের সংখ্যা বেড়ে ৫০০

আপডেট সময় : ০১:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫