সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভূমিকম্পে কুনারের গ্রাম নিশ্চিহ্ন, ত্রাণে আন্তর্জাতিক সহায়তা চাইল তালেবান

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এখন পর্যন্ত ২০ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিন দফা কম্পন অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

তালেবান সরকারের একাধিক সূত্র জানায়, ভূমিকম্পে শত শত বাড়ি ধসে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। কুনারের মাজার উপত্যকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে অধিকাংশ ঘরবাড়ি ভেঙে পড়েছে।

এদিকে দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে। কুনার প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, বন্যা ও ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসে সড়কপথ বন্ধ হয়ে গেছে। আপাতত কেবল আকাশপথেই ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব।

তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, সীমিত সম্পদের কারণে তারা আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে হেলিকপ্টারসহ সহায়তা চাইছেন, যাতে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম চালানো যায়।

আইজে/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভূমিকম্পে কুনারের গ্রাম নিশ্চিহ্ন, ত্রাণে আন্তর্জাতিক সহায়তা চাইল তালেবান

আপডেট সময় : ১২:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫