সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ইয়েমেনি বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব নিহত হওয়ার পর নতুন সামরিক পরিকল্পনার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা (আনসারুল্লাহ)।

শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে হুতিদের নৈতিক নির্দেশনা বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবেদ মোহাম্মদ আল-থাওয়ার বলেন, সানায় চালানো ওই হামলায় প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহউই ও কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন। হামলায় সামরিক নয়, বরং রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তিদের টার্গেট করা হয়েছে। এটিকে তিনি ‘পুরোপুরি যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেন।

তিনি জানান, নতুন নেতৃত্বের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে। সম্প্রতি হুতিদের উন্নত ‘প্যালেস্টাইন-২ ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপকে তিনি ‘নতুন ধাপের সূচনা’ হিসেবে বর্ণনা করেন।

আবেদ মোহাম্মদ আল-থাওয়ার আরও সতর্ক করেন, ভবিষ্যতে ইসরায়েলে কার্যরত বিদেশি নিরাপত্তা কোম্পানিগুলোর লক্ষ্যেও হামলা হতে পারে। তার ভাষায়, আসন্ন হামলাগুলো হবে ‘অত্যন্ত সুনির্দিষ্ট ও কঠোর’।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ইয়েমেনি বিদ্রোহীদের

আপডেট সময় : ০৯:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫