সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত: সভাপতি আনোয়ারুল হক, সম্পাদক হিলালী

তোফায়েল আলম ভূঁইয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) জেলা সদরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় নেতাকর্মীদের মধ্যে। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলন স্থলে যোগ দেন। শহরের বিভিন্ন সড়ক ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজে ওঠে।

কাউন্সিল অধিবেশনে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে ছাতা প্রতীকে অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক ১ হাজার ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এডভোকেট মাহফুজুল হক (চেয়ার প্রতীক) পেয়েছেন ২১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী। মাছ প্রতীকে ড. রফিকুল ইসলাম হিলালী ৭৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুন খান রনি (গরুর গাড়ি প্রতীক) পান ৭২১ ভোট। অপর প্রার্থী এস এম মনিরুজ্জামান দুদু (ফুটবল প্রতীক) পান ১৮ ভোট।

এদিকে, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

দিনব্যাপী এ সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা গেছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত: সভাপতি আনোয়ারুল হক, সম্পাদক হিলালী

আপডেট সময় : ০৭:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫