সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ঢাকায় ১২৩ সংগঠনের ১,৬০৪ বার অবরোধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে রাজধানী ঢাকা ও আশপাশের সড়কে এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এসব অবরোধ কর্মসূচি দিয়েছে দেশের মোট ১২৩টি সংগঠন।

রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

উপদেষ্টা বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর ঢাকায় ১,৬০৪টি অবরোধ হয়েছে, যা ১২৩টি সংগঠন দিয়েছে। কিন্তু সড়কে অবরোধের কারণে জনদুর্ভোগ ও যানজট তৈরি হয়। একটি রাস্তার সামান্য অংশ অবরুদ্ধ হলে পুরো ঢাকা শহর প্রভাবিত হয়।”

তিনি আন্দোলনকারীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, দাবি-দাওয়া প্রকাশ ও প্রতিবাদ করার অধিকার সবার আছে। তবে তা যেন রাস্তায় না হয়ে নির্দিষ্ট মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানের মতো স্থানে হয়। এতে জনদুর্ভোগ অনেকটা কমে আসবে।

স্থান নির্ধারণ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা কেন নির্ধারণ করবো? যারা কর্মসূচি দিতে চাইবে, তারা যদি আমাদের কাছে অনুমতি চায়, তখন আমরা জায়গা নির্ধারণ করে দেবো। আমরাও চাই না কেউ জনদুর্ভোগ সৃষ্টি করুক।”

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ঢাকায় ১২৩ সংগঠনের ১,৬০৪ বার অবরোধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০২:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫