সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে জাপার অফিস ভাঙচুর

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির (জাপা) অফিস ভাঙচুর করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরে এ ঘটনা ঘটে। এর আগে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা জাতীয় পার্টির অফিসে ভাঙচুর চালান বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন, নুরুল হক নুরের নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিল চলাকালে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে নুরসহ বহু নেতা-কর্মী আহত হন। বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কেন্দ্রীয় নির্দেশে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাঞ্চন আহমেদ, মহানগর গণঅধিকার পরিষদের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমির খান, ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ প্রমুখ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, “নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ বিক্ষোভ করেছে। জাতীয় পার্টির অফিসের সামনে থাকা সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে জাপার অফিস ভাঙচুর

আপডেট সময় : ০২:০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫