সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি হেফাজতের

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি জাতীয় পার্টিকে ‘ভারতীয় আধিপত্যবাদের চিহ্নিত এজেন্ট’ আখ্যায়িত করে দলটিকে নিষিদ্ধ করার দাবি তুলেছে।

শনিবার (৩০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে হেফাজতের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান ও সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব এ দাবি জানান। বিবৃতিটি গণমাধ্যমে পাঠান সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বিবৃতিতে বলা হয়, নুরুল হক নুরের ওপর জাতীয় পার্টির সন্ত্রাসী, পুলিশ ও সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল সদস্যের হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এই হামলার কঠোর তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

হেফাজতের দুই শীর্ষ নেতা বলেন, জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় আধিপত্যবাদী শক্তির এজেন্ট হিসেবে কাজ করছে। তাই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি হেফাজতের

আপডেট সময় : ০১:১৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫