সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আল্লাহ ছাড়া নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ফেব্রুয়ারির নির্বাচন একমাত্র আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৩০ আগস্ট) সকালে নেত্রকোণা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। কেউ নির্বাচনের বিরোধিতা করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। সাংবিধানিক ও রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের জন্ম হবে না বলেও তিনি উল্লেখ করেন।

আগামী সংসদীয় নির্বাচনের পর বিএনপি এসব সংস্কার বাস্তবায়ন করবে জানিয়ে তিনি বলেন, যেসব সংস্কার সংবিধান সংশোধন ছাড়াই সম্ভব, তা বর্তমান সরকার এখনই বাস্তবায়ন করতে পারে।

তিনি আরও বলেন, “২০২৬ সালের রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ এটি ঠেকাতে পারবে না। একমাত্র আল্লাহ ছাড়া।”

ঠুনকো অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, দেশে নির্বাচনী আবহ তৈরি হয়েছে, প্রার্থীরা গণসংযোগ শুরু করেছে। এখন যদি কেউ নির্বাচন বিরোধী বক্তব্য দেয়, তবে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আল্লাহ ছাড়া নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন

আপডেট সময় : ০২:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫