সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নুরের ওপর হামলায় রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা স্পষ্ট: ওবাইদুল কাদের নদভী

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

কাদের নদভী অভিযোগ করেন, নুরের ওপর হামলায় শুধু নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাতীয় পার্টিই নয়, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল। তিনি বলেন, “রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা গণতন্ত্র ও স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি।”

তিনি আরও বলেন, একজন রাজনৈতিক দলের প্রধানের ওপর প্রাণনাশের হামলা ইঙ্গিত দেয়—ভবিষ্যতে কোনো দলের নেতা-কর্মীই নিরাপদ নয়। এতে দেশের রাজনৈতিক পরিবেশ আরও অস্থিতিশীল হবে।

কাদের নদভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য হামলা-নিপীড়ন যতই বাড়ানো হোক না কেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম রুখে দেওয়া যাবে না। ইনশাআল্লাহ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

তিনি সরকারের প্রতি দাবি জানান, হামলায় জড়িত সব সন্ত্রাসী ও সেনা-পুলিশ সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণ ধরে নেবে, রাষ্ট্রীয় আশ্রয়-প্রশ্রয়েই এ হামলা ঘটেছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নুরের ওপর হামলায় রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা স্পষ্ট: ওবাইদুল কাদের নদভী

আপডেট সময় : ১২:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫