সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভিপি নুরের ওপর হামলা

হাসনাতের সমালোচনায় জামায়াতের বিবৃতিতে সংশোধনী

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রথমে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের দায়ী করে বিবৃতি দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর তীব্র সমালোচনার পর দলটি বিবৃতিতে সংশোধনী আনে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রথম দফায় দেওয়া বিবৃতিতে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। বিবৃতিটি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

কিন্তু প্রকাশের কিছুক্ষণ পরই মন্তব্যের ঘরে হাসনাত আবদুল্লাহ লেখেন, “সেনাবাহিনী মারছে বলতে লজ্জা পান? সারাদেশ দেখছে সেনাবাহিনী আর পুলিশ মিলে পিটাইছে। অথচ আপনি সেনাবাহিনীর নাম এড়াইয়া গেলেন। ভাসুরের নাম মুখে নেন না কেনো? প্রো-এস্টাবলিশমেন্টগিরি আর কতো? দুঃখজনক।”

হাসনাতের ওই মন্তব্যের পর পরই প্রথম বিবৃতিটি সরিয়ে ফেলা হয়। প্রায় ১৫ মিনিট পর নতুন বিবৃতি প্রকাশ করে জামায়াত।

সংশোধিত বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য লাঠিচার্জ করে নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত।

মিয়া গোলাম পরোয়ার বলেন, “ফ্যাসিবাদের পতনের পরও এ ধরনের হামলা ন্যক্কারজনক ও অনভিপ্রেত। জাতি যখন নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে, তখন এ ঘটনা আবার ফ্যাসিবাদের স্মৃতি জাগিয়ে তোলে।”

তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভিপি নুরের ওপর হামলা

হাসনাতের সমালোচনায় জামায়াতের বিবৃতিতে সংশোধনী

আপডেট সময় : ১১:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫