সংবাদ শিরোনাম ::
নুরকে দেখতে হাসপাতালে শফিকুল
নুরের ওপর হামলার নিন্দা প্রেস সচিবের, তদন্তের ঘোষণা
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১১:১৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘‘আমরা এই পুরো ঘটনাটা তদন্ত করবো।’’
শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আহত নুরকে দেখতে যান শফিকুল আলম। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘‘চিকিৎসকরা জানিয়েছেন, নুরের আঘাত গুরুতর। তার ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’
প্রেস সচিব আরও বলেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থানে নুর ও গণ অধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সে সময় নুরকে গ্রেপ্তার করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। আজকের এই হামলাও সেই ধারাবাহিকতার অংশ বলে মনে হচ্ছে।’’
এসইউটি/















