নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানালো জমিয়ত
- আপডেট সময় : ০৩:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
সংগঠনটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এখন একটি বড় চ্যালেঞ্জ। এজন্য নির্বাচনে অংশগ্রহণকারী কোনো রাজনৈতিক দল বা প্রার্থী যেন বৈষম্যমূলক আচরণের শিকার না হন—সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।
তিনি আরও বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সাংবিধানিক এই অধিকার থেকে বঞ্চিত হয়েছেন নতুন ভোটাররাও। স্বাভাবিক কারণে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ রয়েছে। আজকের ঘোষিত রোডম্যাপ সেই আগ্রহ পূরণের পথ আরও সুগম করেছে।
এসইউটি/














