সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

পার্বত্য রাঙামাটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আলহাজ্ব আবু বকর ছিদ্দিক

হারুন ইবনে আব্দুল খালেক
  • আপডেট সময় : ০২:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি ২৯৯ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বকর ছিদ্দিক। তিনি সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

আলহাজ্ব আবু বকর ছিদ্দিক রাঙামাটির মানিকছড়ি উপজেলার বাসিন্দা। তাঁর পিতার নাম মরহুম রফিক উদ্দীন সওদাগর এবং মাতার নাম মরহুমা মনোয়ারা বেগম।

তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন মানিকছড়ির সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন রাজবাড়ীর রানী দয়া ময়ী উচ্চ বিদ্যালয়ে। দাখিল পাস করেন জামিয়া আহমদিয়া আলিয়া ফাজিল মাদরাসা, নাজিরহাট, ফটিকছড়ি থেকে। পরবর্তীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী থেকে দাওরায়ে হাদিস (সমমান মাস্টার্স) সম্পন্ন করেন।

বর্তমানে তিনি— স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (কেন্দ্রীয় কমিটি); মহাসচিব, পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ (কেন্দ্রীয় কমিটি); সিনিয়র সহ-সভাপতি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (রাঙামাটি জেলা); সাধারণ সম্পাদক, আল-আকসা জামে মসজিদ, মানিকছড়ি; সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ (রাঙামাটি জেলা); আহবায়ক, রাঙামাটি সর্বদলীয় নাগরিক ঐক্য।

এর আগে তিনি হেফাজতে ইসলাম রাঙামাটি জেলার সদস্য সচিব, পার্বত্য গণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি জামিয়া আয়েশা ছিদ্দিকা (রা.) লিল বানাত ও একতা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি।

আবু বকর ছিদ্দিক শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি জামেয়া আয়েশা ছিদ্দিকা (রা.) লিল বানাত এবং আল মাদরাসাতুল ইসলামিয়া আজিজীয়া সুলতানূল উলূম ও এতিমখানার প্রতিষ্ঠাতা।

ব্যবসায় ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার মালিকানাধীন রয়েছে— মেসার্স আবু বকর এন্ড সন্স, এ.বি. টিম্বার মার্চেন্ট এন্ড ফার্নিচার সাপ্লায়ার, মেসার্স ফোর সিস্টার এন্টারপ্রাইজ, মেসার্স এ.বি. এন্টারপ্রাইজ, হোটেল এফ.এস।

আলহাজ্ব মাওলানা আবু বকর ছিদ্দিক আসন্ন নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো পার্বত্য রাঙামাটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

পার্বত্য রাঙামাটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আলহাজ্ব আবু বকর ছিদ্দিক

আপডেট সময় : ০২:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫