রাজনগরে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিস রাজনগর উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও নবনির্বাচিত উপজেলা দায়িত্বশীলদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় সংগঠনের স্থানীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুকিত এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমীন।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহ-সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার-৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী এবং জেলা অফিস সম্পাদক মৌলবী আব্দুল ওয়াজিদ।

নবনির্বাচিত উপজেলা দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী। এ সময় রাজনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে খেলাফত মজলিসের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়। একই সঙ্গে আসন্ন সংসদ নির্বাচনে রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মওছুফ আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুশ শাকুরসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
এসইউটি/















