ঢাকা-১৯ আসনে রিকশা প্রতীক প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্ধারণে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) যোহরের পর সাভারের কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী। সঞ্চালনা করেন জেলা সহ-সভাপতি মুফতি সুলতান মাহমুদ।
সভায় বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, সাভার উপজেলা উলামা পরিষদের মহাসচিব মাওলানা আলী আজম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ বিন কাসেম, মুফতি আব্দুল আজীজ, মাওলানা শাহেদ জহিরি, মাওলানা ইবরাহিম, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি নাজমুল ইসলাম শাকিল, মুফতি খন্দকার কাওসার হুসাইন, মাওলানা আফসার মাহমুদ, পৌর সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান গুলজার, জেলা শ্রমিক মজলিস সদস্যসচিব মাওলানা ইসমাইল, জেলা খেলাফত যুব মজলিস সভাপতি মাওলানা আব্দুস সবুর খান, জেলা খেলাফত ছাত্র মজলিস সভাপতি মাওলানা আব্দুল্লাহ এবং আশুলিয়া ইউনিয়ন সভাপতি মুফতি শামসুদ্দিন কাসেমী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় জেলা উত্তর বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মী ও স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
শাউতু/














