সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

চট্টগ্রাম-৬ আসনে রিকশা প্রতীক নিয়ে লড়বেন মাওলানা আলমগীর মাসউদ

হারুন ইবনে আব্দুল খালেক
  • আপডেট সময় : ০৪:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা কে. এম. আলমগীর মাসউদ আরবনগরী।

তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের আরবনগর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মরহুম কবির আহমদ এবং মাতার নাম রোকেয়া বেগম।

মাওলানা আলমগীর মাসউদ আরবনগরী উচ্চশিক্ষিত আলেম। তিনি দারুল উলূম আরবী বিশ্ববিদ্যালয় হাটহাজারী থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেছেন। এছাড়া আইআইইউসি থেকে ডিপ্লোমা ইন এরাবিক, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, সাভার থেকে ইসলামিক স্টাডিজে অনার্স এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে কুরআনিক সাইন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

তিনি দীর্ঘ সময় বিদেশে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় সরকারি মসজিদে এবং ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুবাইয়ের বুর সাঈদ মসজিদে ইমাম ও খতিব ছিলেন।

মাওলানা আলমগীর মাসউদ আরবনগরী দেশে ফিরে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি—

প্রতিষ্ঠাতা পরিচালক, জামিয়া আরবিয়া আনোয়ারুল উলূম, আরব নগর, ডাবুয়া, রাউজান।

প্রতিষ্ঠাতা পরিচালক, জামিয়া উম্মে রোকেয়া (মহিলা মাদরাসা), আরব নগর, ডাবুয়া, রাউজান।

পরিচালক, কামাল হামযা আল হাসান অরফানেজ কমপ্লেক্স (দারুল আইতাম)।

প্রিন্সিপাল, আনোয়ারুল উলূম মডেল ইনস্টিটিউট, আরব নগর, ডাবুয়া, রাউজান।

মহাসচিব, জমিয়তুল ওলামা ক্বওমি মাদরাসা শিক্ষাবোর্ড চট্টগ্রাম।

সিনিয়র সহ-সভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, চট্টগ্রাম উত্তর জেলা।

সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ, রাউজান উপজেলা।

চট্টগ্রাম-৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

চট্টগ্রাম-৬ আসনে রিকশা প্রতীক নিয়ে লড়বেন মাওলানা আলমগীর মাসউদ

আপডেট সময় : ০৪:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫