সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গাজাবাসীর জন্য বৃহস্পতিবার রোজা রাখবেন বিশ্বের ১৫০ আলেম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের প্রতি সংহতি প্রকাশ ও রোজা রাখার সুন্নতকে পুনর্জীবিত করতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রোজা রাখবেন বিশ্বের ৫০টি দেশের ১৫০ জন আলেম। এ সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার।

সংস্থার প্রেসিডেন্ট প্রফেসর ড. আলী আল-কারদাঘি জানান, ৫০ দেশের ১৫০ জন আলেম সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা বর্তমানে তুরস্কে একটি সম্মেলনের জন্য জড়ো হয়েছেন।

তিনি আরও বলেন, ১৫০ জন আলেমই বৃহস্পতিবার রোজা রাখবেন। দখলদার শক্তি ইচ্ছাকৃতভাবে গাজার মানুষকে অভুক্ত ও তৃষ্ণার্ত রেখেছে। এ কারণে রোজা রাখার মাধ্যমে গাজার ক্ষুধার্ত মানুষের প্রতি সংহতি জানানো হবে।

গত ২২ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে মুসলিম বিশ্বের পণ্ডিত ও আলেমদের নিয়ে এই সম্মেলন শুরু হয়। মূল উদ্দেশ্য ছিল গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা এবং সেখানে ইসরায়েলের আগ্রাসন বন্ধে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা। সম্মেলনটি আগামী ২৯ আগস্ট শেষ হবে।

সম্মেলন থেকে বেশ কিছু আহ্বান ও দাবি জানানো হয়। এর মধ্যে ছিল—

যুদ্ধবিরতির আহ্বান: অবিলম্বে গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালো আবেদন।

মানবিক সাহায্য: গাজায় পর্যাপ্ত খাদ্য, পানীয়, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছাতে মানবিক করিডোর খুলে দেওয়ার দাবি।

সংহতি ও ঐক্য: মুসলিম উম্মাহকে গাজার জনগণের পাশে থাকার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।

আইনি পদক্ষেপ: ইসরায়েলের নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এ বিচারের মুখোমুখি করার দাবি।

সূত্র: ইয়েনি সাফেক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

গাজাবাসীর জন্য বৃহস্পতিবার রোজা রাখবেন বিশ্বের ১৫০ আলেম

আপডেট সময় : ১১:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫