সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি এক যুবক

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কামরুল হাসান (৩৪) নামে এক বাংলাদেশি যুবক। মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় সময় দিবাগত রাতে দেশটির রিয়াদের মালাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল হাসান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ।

নিহতের পরিবার জানায়, ফুড ডেলিভারির কাজ করতে গিয়ে কামরুলের বাইক একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৌদি আরবে নিহতের কাছাকাছি অবস্থানরত প্রবাসী মানিক হোসেন জানান, প্রতিদিনের মতো গতকালও ফুড ডেলিভারি নিয়ে যাচ্ছিলেন কামরুল। হঠাৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বড় একটি পণ্যবাহী ট্রাকের নিচে চলে গেলে তার একটি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ মালাজ কেয়ার মেডিকেল সেন্টারের হিমাগারে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ চলছে।

নিহতের চাচা রাজু তপদার বলেন, কামরুলের সঙ্গে আমার বন্ধুত্বও ছিল। বয়সে সমান, একই ক্লাসে পড়ালেখা, আড্ডা—সবই একসঙ্গে। তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।

ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, আমরা একজন প্রবাসী সৈনিক হারালাম। তিনি ছিলেন রেমিটেন্স যোদ্ধা। তার মৃত্যুতে আমরা শোকাহত। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি এক যুবক

আপডেট সময় : ০৮:৩৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫