সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

‘আমার মৃত্যুর কারণে কেঁদো না’: ছেলের জন্য রেখে যাওয়া মায়ের শেষ চিঠি

IB news
  • আপডেট সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজার একটি হাসপাতালে ইসরায়েলের পরপর দুটি হা’ম’লায় পাঁচ সাংবাদিক ও কয়েকজন চিকিৎসাকর্মীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবারের এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। ওই হা’ম’লায় প্রাণ হারান ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম আবু দাক্কা। মৃত্যুর শঙ্কা ভেবে একমাত্র ছেলে গাইথের জন্য একটি চিঠি লিখে গিয়েছিলেন তিনি।

চিঠিতে মরিয়ম আবু দাক্কা লেখেন—

*“প্রিয় গাইথ,

আমি চাই তুমি আমার জন্য প্রার্থনা করবে। আমার মৃত্যুর কারণে কেঁদো না, যেন আমি সুখী হতে পারি। আমি সবকিছু করেছি যাতে তুমি সুখী, নিরাপদ এবং সুস্থ থেকো। আমি চাই তুমি একজন প্রতিভাবান ব্যবসায়ী হয়ে ওঠো। যখন তুমি বড় হবে, বিয়ে করবে এবং একটি কন্যা সন্তানের বাবা হবে, তাকে আমার নামে ‘মারিয়ম’ নামকরণ করবে।

তুমি আমার ভালোবাসা, আমার হৃদয়, আমার আত্মা। আমার জন্য দোয়া করো।

তোমার মা

মারিয়ম”*

উল্লেখ্য, সোমবার (২৫ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনীর হা’ম’লায় মোট পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে সবাই দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে নিহত হন। নিহতদের মধ্যে মরিয়ম আবু দাক্কা ছিলেন, যিনি ইন্ডিপেন্ডেন্ট অ্যারাবিয়া ও অ্যাসোসিয়েটেড প্রেসসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ফটোসাংবাদিক হিসেবে কাজ করতেন। এছাড়াও রয়টার্সের সাংবাদিক হুসাম আল-মাসরিও নিহতদের মধ্যে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

‘আমার মৃত্যুর কারণে কেঁদো না’: ছেলের জন্য রেখে যাওয়া মায়ের শেষ চিঠি

আপডেট সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫