সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম জোরদারে নির্বাহী বৈঠক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সাব-রেজিস্ট্রার অফিস মসজিদে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা আবু তাহের এবং পরিচালনা করেন নির্বাহী সদস্য মাওলানা রফিকুল ইসলাম।

বৈঠকে সংগঠনকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে সক্রিয় করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে উপজেলা পৌরসভা ও ইউনিয়ন শাখাগুলোর কার্যক্রম জোরদারে নিয়মিত সফরের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে দলীয় কার্যক্রমের সার্বিক খোঁজখবর রাখার জন্য নির্দিষ্ট জিম্মাদারও নিয়োগ দেওয়া হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুস শিকদারের পক্ষে ব্যাপক প্রচারণা, গণসংযোগ এবং শক্তিশালী শোডাউনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে এসব বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পশ্চিমের সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দীন, বায়তুল মাল সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন, সহ-সভাপতি মাওলানা উমর ফারুক, মাওলানা আবুল কালাম, হাফেজ আলী হোসাইন, ক্বারী সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান জালালি, মুফতি বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা দীন মুহাম্মদ ত্রিশালী, সহ-সাংগঠনিক সম্পাদক ক্বারী সানাউল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আবু বকরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পৌর শাখার নেতৃবৃন্দ এবং যুব মজলিসের সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুনসহ সক্রিয় অংশগ্রহণে বৈঠকটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম জোরদারে নির্বাহী বৈঠক

আপডেট সময় : ০১:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫