সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে চোরাইকৃত বৈদ্যুতিক তার ও ইনসুলেটরসহ যুবক আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে চোরাইকৃত বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও এলুমিনিয়ামের ইনসুলেটর উদ্ধার করেছে র‌্যাব-১৪। এসময় মোঃ সিদ্দিকুল ইসলাম জুয়েল (৩৫) নামে এক যুবককে আটক করা হয়।

র‌্যাব-১৪, ময়মনসিংহের সদর কোম্পানির আভিযানিক দল মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানে চোরাইকৃত ৩১০ কেজি ৩৩ কেভি বৈদ্যুতিক তার এবং ৭০ কেজি এলুমিনিয়ামের ইনসুলেটর উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, কোতোয়ালী থানার ১২ নং ভাবখালী ইউনিয়নের পণঘাগড়া গ্রামের চুরখাই বাজারে একটি ভাঙারী গোডাউনে এসব মালামাল মজুদ করে রাখেন জুয়েল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে কৌশলে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে চোরাইকৃত মালামাল উদ্ধার ও জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে চোরাইকৃত বৈদ্যুতিক তার ও ইনসুলেটরসহ যুবক আটক

আপডেট সময় : ০১:২২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫