সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহ নান্দাইলে এনসিপি থেকে চার নেতার একযোগে পদত্যাগ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

ছবি' সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একযোগে পদত্যাগ করেছেন উপজেলা সমন্বয় কমিটির চার নেতা। দলের আদর্শ ও নীতিনৈতিকতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) পদত্যাগকারী চার নেতা সাংবাদিকদের কাছে তাদের স্বাক্ষরিত পদত্যাগপত্রের অনুলিপি তুলে ধরেন। এর আগে তারা লিখিত পদত্যাগপত্র দলটির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের নিকট জমা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন— উপজেলা সমন্বয় কমিটির সদস্য মোঃ কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, “আমরা এনসিপির বিভিন্ন দায়িত্ব পালন করেছি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, দলটির মধ্যে প্রয়োজনীয় নীতি, আদর্শ ও নৈতিকতা অনুপস্থিত। এ কারণেই আমরা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

এ বিষয়ে নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম বলেন, “আমি এখনো বিষয়টি জানি না। কারা পদত্যাগ করেছেন বা কেন পদত্যাগ করছেন, সেটিও আমার জানা নেই।”

উল্লেখ্য, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। গঠনের পর থেকেই দলটি অভ্যন্তরীণ মতবিরোধ ও সংগঠনিক সংকটে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহ নান্দাইলে এনসিপি থেকে চার নেতার একযোগে পদত্যাগ

আপডেট সময় : ০৩:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫