সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহের ত্রিশালে মসজিদে চুরির চেষ্টায় স্থানীয়দের হাতে যুবক নিহত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মসজিদে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের হাতে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) ভোররাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রানা মিয়া (৩৫)। তিনি সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের হিরণ পলাশিয়া গ্রামের বাসিন্দা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ জানান, ভোররাতে মসজিদের তালা ভাঙার শব্দ শুনে স্থানীয়রা বের হয়ে আসেন। পরে ডাক-চিৎকারে আরও লোকজন জড়ো হয়ে রানাকে ধরে ফেলেন। একপর্যায়ে গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।

স্থানীয়রা জানান, এর আগেও ওই মসজিদে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এদিন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়।

ওসি মুনসুর আহাম্মদ আরও জানান, নিহত রানা মিয়ার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে একটি তারাকান্দা থানায়, তিনটি ময়মনসিংহ কোতোয়ালী থানায় এবং একটি গাজীপুরের জয়দেবপুর থানায় দায়ের করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহের ত্রিশালে মসজিদে চুরির চেষ্টায় স্থানীয়দের হাতে যুবক নিহত

আপডেট সময় : ০১:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫